অ্যাকাউন্ট ও ডেটা মুছে ফেলা

মুবাল্লিগ অ্যাপ · English version below

অ্যাপ থেকে (সবচেয়ে দ্রুত)

  1. অ্যাপে লগইন করুন
  2. সেটিংস → গোপনীয়তা ও ডেটা → অ্যাকাউন্ট মুছে ফেলুন
  3. পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন

অ্যাকাউন্টটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে — আপনি লগআউট হয়ে যাবেন, সার্চ ও চ্যাট থেকে উধাও হয়ে যাবেন, এবং কেউ আর আপনাকে খুঁজে পাবে না।

অ্যাপ না থাকলে

ফোন হারিয়ে গেলে, অ্যাপ আনইনস্টল করে ফেললে বা পাসওয়ার্ড ভুলে গেলে dawah.tablig.bd@gmail.com-এ ইমেইল করুন, যে ইমেইল ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেটি থেকেই। আমরা মালিকানা যাচাই করে ৩০ দিনের মধ্যে অনুরোধটি সম্পন্ন করব (GDPR-এর সময়সীমা ১ মাস)।

যাচাই ছাড়া আমরা কোনো অ্যাকাউন্ট মুছি না। নইলে যে কেউ অন্যের ইমেইল লিখে পাঠিয়ে তার অ্যাকাউন্ট মুছিয়ে দিতে পারত।

কী মুছে যায়, কখন

কীকী হয়
প্রোফাইল (নাম, ইমেইল, ফোন, ঠিকানা, এলাকা)৩০ দিন পর স্থায়ীভাবে মুছে যায়
আমলের হিসাব, পাঁচ কাজ, নোটবুক, তাবলিগি ইতিহাসসম্পূর্ণ মুছে যায়
দাওয়াতি, তাসকিল ও মহল্লার সাথীর কন্টাক্ট তালিকাসম্পূর্ণ মুছে যায়
চ্যাটের মেসেজ, পাঠানো ছবি ও ফাইল, গ্রুপের সদস্যপদসম্পূর্ণ মুছে যায়
লগইন সেশন ও নোটিফিকেশন টোকেনঅনুরোধের সাথে সাথেই
আপনার করা পোস্ট, জামাত ও গ্রুপ যেখানে অন্যরাও আছেনরেকর্ডগুলো থাকে, কিন্তু আপনার নাম সরিয়ে “মুছে ফেলা ব্যবহারকারী” করে দেওয়া হয়

শেষ সারিটা ইচ্ছাকৃত: ওই জামাত বা পোস্টে অন্য ব্যবহারকারীর তথ্যও আছে, তাই পুরোটা মুছে দিলে তাঁদের রেকর্ডও হারিয়ে যেত।

৩০ দিনের সময়

অনুরোধের পর ৩০ দিন পর্যন্ত সিদ্ধান্ত বদলানো যায় — ওই সময়ের মধ্যে dawah.tablig.bd@gmail.com-এ জানালে অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়া হবে। ৩০ দিন পেরিয়ে গেলে আর ফেরানোর উপায় নেই।

ব্যাকআপে থাকা কপিগুলো নিজে থেকেই ৩০ দিনের মধ্যে মুছে যায়।

Deleting your account and data

From the app (fastest)

Sign in, then Settings → Privacy & data → Delete my account, and confirm with your password. The account closes immediately: you are signed out and disappear from search and chat.

Without the app

If you have lost the phone, uninstalled the app or forgotten your password, email dawah.tablig.bd@gmail.com from the address the account was registered with. We verify ownership and complete the request within 30 days (the GDPR deadline is one month). We never delete an account without verifying it, or anyone could delete someone else's by naming their address.

What is deleted

The 30-day window

You can change your mind within 30 days by emailing dawah.tablig.bd@gmail.com. After that it cannot be undone. Backup copies age out within 30 days on their own.